খেলা

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: স্কটল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। রাত ৮টায় আল আমেরাত স্টেডিয়ামে খেলাটি শুরু হবে। বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

বিশ্বকাপে নিজেদের শুরুর ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন, এর জবাবে অধিনায়ক রিয়াদ জানান, মূলত সন্ধ্যায় শিশির-নিয়ামকের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য, ‘দেখে ভালো উইকেট মনে হচ্ছে। অনেক রান হবে। কিন্তু আমরা এই ম্যাচে রান তাড়া করতে চাই, এর কারণ হচ্ছে শিশির।’

সে ভাবনা স্কটল্যান্ড অধিনায়ক কাইল কোয়েটজারের মগজেও আছে। তবে আগে ব্যাট করাতেও খুব একটা সমস্যা নেই তার, বরং একটা সুবিধাও দেখলেন তিনি। বললেন, ‘যাই হোক, আমরা খুশি। শুরুতে ব্যাট করতে পেরে আনন্দিত। কারণ আপনি স্কোরবোর্ডে রান জমা করতে পারবেন, দ্বিতীয়ার্ধে যা প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে পারে।’

তবে শেষ অর্ধে যে শিশিরও একটা অসুবিধা হয়ে যাবে, সেটাও ভুলে যাচ্ছেন না তিনি। বললেন, ‘শেষ দিকে কিছুটা শিশির একটা নিয়ামক হয়ে দাঁড়াতে পারে, তবে সেটাকে আমাদের ভালোভাবেই সামলাতে হবে।’

বাংলাদেশ একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, ও তাসকিন আহমেদ।

স্কটলান্ড একাদশ: কাইল কোয়েটজার (ক্যাপ্টেন), রিচার্ড বেরিংটন , ম্যাথিউ ক্রস (উইকেটকিপার), জোস ডেভি, ক্রিস গ্রেভস, মাইকেল লিস্ক, কালাম ম্যাকলেয়ড, জর্জ মুনসি, সফিয়ান শরিফ, মার্ক ওয়াট, ব্র্যাড হোয়েল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা