খেলা

বাংলাদেশ নিয়ে আইসিসির নতুন সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিবেদক: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সুপার টুয়েলভে উঠলে কোন গ্রুপে পড়বে? এ নিয়ে ছিলো প্রশ্ন। আইসিসি জানিয়েছিলো বাংলাদেশ প্রথম পর্বে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন হোক বা রানার্স আপ। পড়বে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে গড়া গ্রুপ ‘টু’তে। তবে হঠাৎই ওই সিদ্ধান্ত বদলেছে সংস্থাটি।

বাংলাদেশ বি গ্রুপ রানার্স আপ হলে এই গ্রুপে না পড়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজের ‘গ্রুপ ওয়ান’ এ পড়বে।

বুধবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে তাদের আগে নেওয়া সিদ্ধান্তে বদলেছে। এর আগে গত ১৭ আগস্ট দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে এ১ ও বাংলাদেশকে বি২ হিসেবে ঘোষণা দেয় তারা।

স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে বাংলাদেশ। ওই ম্যাচে হেরে বেশ বিপাকে পড়ে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে অবশ্য ওমানের বিপক্ষে ২৬ রানের জয়ে সুপার টুয়েলভে যাওয়ার সমীকরণে ভালোভাবেই টিকে আছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে বি গ্রুপে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে কি না এ নিয়ে সংশয় আছে অনেক। স্কটল্যান্ড শেষ ম্যাচে ওমানের বিপক্ষে জয় পেলে আর কোনো সমীকরণই কাজে আসবে না। স্কটল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হবে। আর তারা হারলে ও বাংলাদেশ পাপুয়া নিউগিনির বিপক্ষে জিতলে যেতে হবে রান রেটের সমীকরণে। সেক্ষেত্রেও বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কম।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা