ছবি: সংগৃহীত
খেলা

দুই অঙ্কে যেতে পারলো না লিটন-নাঈম-সাকিব

ক্রীড়া প্রতিবেদক: ৯, ৫ ও ৪ এসব অঙ্ক বাংলাদেশের তিন ক্রিকেটারের। আবারও আশায় বালি ঢেলে দিলেন লিটন দাস। মাত্র ৯ রান করেই ফিরেছেন সাজঘরে। তাকে অনুসরণ করেছে আরেক ওপেনার মুহাম্মদ নাঈমও। তিনজনের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারলো না। নাঈম করেছে ৫ রান। সাকিব আল হাসান করেছেন ৪ রান। তারা খেলেছেন ৮ ও ৭ বল করে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলেভে আজ বুধবার (২৭ অক্টোবর) ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

বুধবার (২৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল চারটায়।

ইংল্যান্ডের বিপক্ষে মইন আলির তৃতীয় ওভারে পরপর দুই বলে ফিরলেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও নাঈম শেখ। ৯ রানে আউট হন লিটন আর নাঈম আউট হন পাঁচ রান করে। বাংলাদেশের সংগ্রহ দুই উইকেটে ১৪।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, লিটন দাস (উইকেটকিপার), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জস বাটলার (উইকেটকিপার), মইন আলি, ওইন মরগান, লিয়াম লিভিংস্টোন, ডাউয়িড মালান, জনি বেয়ারেস্টো, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রাশিদ ও টাইমল মিলস।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা