খেলা

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক:

করোনা মহামারির ধাক্কা সামলে বিশ্বের কোথাও কোথাও ফিরতে শুরু করেছে ক্রিকেট। তার ধারাবাহিকতায় চলতি বছরের আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডে ৩ টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

তাই দুই ফরম্যাট মিলিয়ে ইংল্যান্ড সফরের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ আমির ও হারিস সোহেল ব্যক্তিগত কারণে এই সফর থেকে নিজেদের সরিয়ে নেওয়াতে তারা নেই এই স্কোয়াডে।

তবে জায়গা করে নিয়েছেন চলতি বছরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা হায়দার আলি।

ইংল্যান্ড সফরের জন্য ২৯ সদস্যের পাকিস্তান দল:

অধিনায়ক- আজহার আলি (টেস্ট), বাবর আজম (টি-টোয়েন্টি)।

ওপেনার- আবিদ আলি, ফখর জামান, ইমাম উল হক ও শান মাসুদ।

মিডল অর্ডার ব্যাটসম্যান- আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদীল শাহ, মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।

উইকেটরক্ষক- মোহাম্মদ রিজওয়ান ও সরফরাজ আহমেদ।

ফাস্ট বোলার- ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান খান শিনওয়ারি ও ওয়াহাব রিয়াজ।

স্পিনার- ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান ও ইয়াসির শাহ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা