খেলা

আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা

সান স্পোর্টস ডেস্ক:

করোনা মহামারির ধাক্কা সামলে বিশ্বের কোথাও কোথাও ফিরতে শুরু করেছে ফুটবল। সেই ধারাবাহিকতায় আজ মাঠে নামছে লিওনেল মেসির বার্সেলোনা।

স্প্যানিশ লিগে বার্সেলোনা প্রতিপক্ষ আজ মায়োর্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

পুনরায় লা লিগা শুরু হবার তৃতীয় দিনে মাঠ মাতাবে কাতালান জায়ান্টরা। যেখানে পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে মাত্র ২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে মেসি-সুয়ারেজরা।

ম্যাচ শুরুর আগেই বার্সা জানিয়েছে, প্রতিটি ম্যাচই এখন তাদের জন্য ফাইনাল। কোনও ম্যাচেই পয়েন্ট হারাতে চায় না তারা। দুই দলের মুখোমুখি ৩৫ দেখায় ২৩ জয় নিয়ে বার্সা এগিয়ে রয়েছে। বিপরীতে মাত্র ৭ জয় মায়োর্কার।

সবশেষ ২০১০ সালে বার্সেলোনার বিপক্ষে ড্র করেছিল মায়োর্কা। আর সবশেষ জয় ছিল ২০০৯ সালে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শরিফুল রাজের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রযোজক শাহরিনের

ঢালিউডে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা শরিফুল রাজ। ‘আইসক্রিম&rsq...

টঙ্গীবাড়িতে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, ইমাম গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে এক গৃহবধূর আপত্তিকর ভিডিও...

ঢাবি ও স্টকহোম ইউনিভার্সিটির উদ্যোগে ব্ল্যাক কার্বন বিষয়ে উচ্চ-পর্যায়ের নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূষক বিষয়ক একটি উচ্চ-পর্যায়ের...

নিউইয়র্কের আয়নাঘরে অভিনেত্রী প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা অভিনয়ের পাশাপাশি ভ্রমণেও বেশ আ...

রুয়েটে শুরু হলো আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা