ছবি-সংগৃহিত
খেলা

ভাবিনি কোর্টে ফিরতে পারব

স্পোর্টস ডেস্ক: রোববার মেলবোর্ন পার্কে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে রাশিয়ান তারকা ড্যানিল মেদভেদেভকে ২-৬, ৬(৫)-৭(৭), ৬-৪, ৬-৪ এবং ৭-৫ সেটে হারিয়ে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ২১তম গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন স্প্যানিশ কিংবদন্তি রাফায়েল নাদাল।

অথচ এই মানুষটি দেড় মাস আগেও জানতেন না, আর কখনও টেনিস কোর্টে ফিরতে পারবেন কি না! ইতিহাস গড়ার পর তাই ভীষণ আবেগী হয়ে পড়লেন স্প্যানিশ কিংবদন্তি।

ম্যাচের পর নাদাল বলেন, দেড় মাস আগেও জানতাম না কোর্টে ফিরে আবার টেনিস খেলতে পারব কি না। কেউ জানেও না যে কী পরিমাণ লড়াই করে আমাকে ফিরতে হয়েছে। আজ আমি ট্রফি নিয়ে আপনাদের সামনে।

তিনি আরও বললেন, কিছুদিন আগেও আমাকে প্রশ্ন করলে হয়তো বলতাম এটাই আমার শেষ অস্ট্রেলিয়ান ওপেন। কিন্তু এখন আমার পাশে এই ট্রফিটা থাকার পর মনে হচ্ছে, শরীরে নতুন শক্তি এসেছে। তাই সামনের বছরও আমাকে অস্ট্রেলিয়ায় খেলতে দেখা যেতে পারে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা