হারের রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স (ছবি: সংগৃহীত)
খেলা

লজ্জার রেকর্ড গড়ল মুম্বাই

ক্রীড়া ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে হারের রেকর্ড গড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আসরের ৩৩ নম্বর ম্যাচে বৃহস্পতিবার মুম্বাইয়ের ড. ডিওয়াই পাতিল অ্যাকাডেমিতে তাদের বিপক্ষে ৩ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে চেন্নাই।

এদিন শুরুতে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ৭ উইকেট হারিয়ে শেষ বলে জয় ছিনিয়ে নেয় চেন্নাই।

এর ফলে রোহিত শর্মার দলকে লজ্জার এক রেকর্ডে নাম লেখাতে হলো। কারণ আইপিএলে কোনো একক আসরে প্রথম দল হিসেবে নিজেদের প্রথম সাত ম্যাচেই হেরেছে। এর আগে ২০১৩ সালে দিল্লি ডেয়ারডেভিলস এবং ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু প্রথম ৬ ম্যাচে হেরেছিল।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

৭ ম্যাচ খেলে এখনও জয়ের মুখ না দেখা মুম্বাই এখন পয়েন্ট টেবিলে সবার নিচে। টেবিলের শীর্ষে আছে গুজরাট লায়ন্স ও ব্যাঙ্গালুরু।
তাদের পয়েন্ট সমান ১০ করে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা