বাঁহাতি পেসার শরিফুল ইসলাম (ছবি: সংগৃহীত)
খেলা

ছিটকে গেলেন শরিফুল

ক্রীড়া প্রতিবেদক: হাতের চোটের কারণে চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এই ম্যাচে তো বটেই পরের ম্যাচেও তাকে আর দলে পাওয়া যাচ্ছে না। বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এ খবর নিশ্চিত করেন।

মাথায় আঘাত কিংবা করোনা জনিত কোনো সমস্যা না হওয়ায় এই ম্যাচে কোনো বদলি খেলোয়াড়ও নামাতে পারছে না বাংলাদেশ। যেমনটা বিশ্ব ফার্নান্দোর বেলায় পেয়েছে লঙ্কানরা। তবে তার জায়গায় দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই ফিল্ডিং করেন ইয়াসির আলি রাব্বি।

আইসিসির নিয়ম অনুযায়ী মাথায় আঘাত পেলে কিংবা করোনায় আক্রান্ত হলে বদলি খেলোয়াড় নামাতে পারবে যেকোনো দল। যে কি না ব্যাটিং-বোলিং সবই করতে পারবেন। কিন্তু শরিফুলের আঘাত হাতে হওয়ায় শুধুমাত্র বদলি ফিল্ডারই নামাতে পেরেছে বাংলাদেশ।

বুধবার বাংলাদেশের ইনিংসের ১৬৭তম ওভারে কাসুন রাজিথার বলে শরিফুল তার ডান হাতে ব্যথা পান। এরপরও উইকেটে ছিলেন আরও তিন ওভারের বেশি সময়। তবে ১৭১তম ওভারের প্রথম বলে ব্যথার তীব্রতা বেড়ে যাওয়ায় আর খেলা চালিয়ে নিতে পারেননি তিনি।

আরও পড়ুন: ছোট পর্দায় আজকের খেলা

যে কারণে ৯ উইকেটে ৪৬৫ থেকে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। শরিফুল রিটায়ার্ড আউট হন ১১ বলে ৩ রান করে। এর আগে ম্যাচের প্রথম ইনিংসে ২০ ওভার হাত ঘুরিয়ে তিন মেইডেনসহ ৫৫ রান খরচ করেন শরিফুল। তবে উইকেটের দেখা পাননি।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা