বাংলাদেশে খেলতে চায় ইরাক
খেলা

বাংলাদেশে খেলতে চায় ইরাক

স্পোর্টস ডেস্ক : ঢাকায় এসে ফুটবল খেলার আগ্রহ প্রকাশ করেছে ইরাক ফুটবল দল। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ সম্পর্কে চিঠি দিয়েছে দেশটি।

আরও পড়ুন : জঙ্গিবাদ দমন দেশের ঈর্ষণীয় সাফল্য

পররাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে সূত্রে জানিয়েছে।

চিঠির বিষয়টি নিশ্চিত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদেরকে ইরাকের চিঠি দিয়েছে। সেই চিঠিতে তাদের পুরুষ ফুটবল দল বাংলাদেশে ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় আসার আগ্রহ প্রকাশ করেছে। বাকিটা নির্ভর করছে আমাদের আগ্রহ ও ব্যবস্থাপনার ওপর।’

আরও পড়ুন : ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে চিঠি পাওয়ার পর ঢাকায় অবস্থিত ইরাকের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়।

এদিকে ইরাকের রাষ্ট্রদূত বিষয়টি অবগত জানিয়ে মেজবাহ উদ্দিন বলেন, ‘ইরাক থেকে বাংলাদেশে তাদের দূতাবাসকে জানানো হয়েছে বিষয়টি।’

আরও পড়ুন : আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু

জানা যায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ইরাকের চিঠি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে পাঠাবে। বাফুফে ম্যাচ আয়োজনের সুযোগ ও সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত নেবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা