এশিয়া কাপে ফারিহার হ্যাটট্রিক
খেলা

এশিয়া কাপে ফারিহার হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের টি-টোয়েন্টিতে দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম এ কীর্তি গড়েছেন তিনি।

আরও পড়ুন: শিশু দিবাযত্ন কেন্দ্রে গুলি, নিহত ৩৪

বাংলাদেশের দেওয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করছে মালয়েশিয়া। প্রথম ৫ ওভার দেখেশুনে কাটিয়ে দেন দুই ওপেনার এলসা হান্টার আর উইনিফ্রেড দুরাইসিঙ্গাম।

নিজের প্রথম দুই ওভারে ৬ রান দেওয়া ফারিহা ইনিংসের ষষ্ঠ আর নিজের তৃতীয় ওভারে এসেই ধ্বংসযজ্ঞ চালান। বাংলাদেশের বাঁহাতি এই পেসার টানা তিন বলে তুলে নেন তিন উইকেট। একটি উইকেটেও লাগেনি কারও সাহায্য।

আরও পড়ুন: সাইবার ক্রাইম’ একটা বিরাট সমস্যা

ওভারে দ্বিতীয় বলে ফারিহা বোল্ড করেন উইনিফ্রেড দুরাইসিঙ্গামকে, পরের বলে এলবিডব্লিউ ম্যাস এলিসা। তার পরের বলে মাহিরা ইজ্জাতি ইসমাইলকে বোল্ড করে হ্যাটট্রিক পূরণ করেন ফারিহা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা