লুকাকুর জোড়া গোলে ইন্টারের জয়
খেলা
সিরি আ

লুকাকুর জোড়া গোল

স্পোর্টস ডেস্ক:

সিরি আ-তে জেনোয়াকে ৩-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। জোড়া গোল করেছেন রোমেলু লুকাকু।

ম্যাচের ৩৪ মিনিটে স্কোরলাইন ওপেন করেন লুকাকু। দারুণ বুদ্ধিমত্তায় প্রথম গোলটি করেন বোলজিয়ান ফরোয়ার্ড।

৮২ মিনিটে অ্যালেক্সিস সানচেজ করেন ইন্টারের দ্বিতীয় গোল। একেবারে ৯০ মিনিটে ম্যাচের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন লুকাকু। লিগে এখন পর্যন্ত লুকাকু ২৩ গোল করেছেন।

ম্যাচ জিতে জুভেন্টাসের চেয়ে চার পয়েন্টে পিছিয়ে আছে ইন্টার মিলান। যদিও এক ম্যাচ বেশি খেলেছে তারা। ৩৫ ম্যাচে জুভেন্টাসের সংগ্রহ ৮০ এবং ৩৬ ম্যাচে ইন্টারের পয়েন্ট ৭৬।

এর আগে লিগের অন্য ম্যাচে পার্মা ২-১ গোলে হারিয়েছেন ব্রাসিয়াকে।

আর নাপোলি ২-০ গোলে হারিয়েছে সসৌলোকে।

সান নিউজ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা