ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে : প্রেসিডেন্ট লুলা দা সিলভা
খেলা

ফের বিশ্বকাপ জয়ের সময় এসেছে

স্পোর্টস ডেস্ক : ব্রাজিলের নব নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, আবারও বিশ্বকাপ জয়ের সময় এসেছে।

আরও পড়ুন : পশ্চিমারা ‘ভন্ডামি’ করছে

লুলা দা সিলভা বলেন, ২০ বছর পর, ব্রাজিলের সামনে বিশ্বকাপ জয়ের আবারও সময় এসেছে। গত অক্টোবরে আমরা বলসোনারোকে হারিয়ে প্রেসিডেন্ট পদে জয় লাভ করেছি। এখন সময় এসেছে বিশ্বকাপ জয়ের।

গুরুত্বপূর্ণ দলগুলো মাঠে ভালো পারফর্ম করছে না জানিয়ে করে লুলা দা সিলভা বলেন, কাতার বিশ্বকাপে ইতালি খেলার সুযোগ পায়নি, ক্রিশ্চিয়ানো রোনালদো ১৫ বছর আগে যেভাবে পারফর্ম করেছিলেন, এখন সেভাবে পারছেন না।

প্রবীণ বামপন্থি এ রাজনীতিবিদ মনে করেন, এবারের ফুটবল বিশ্বকাপ ব্রাজিলের জয় করার অনেক সুযোগ রয়েছে।

আরও পড়ুন : ইকুয়েডরকে ঘুষ দিল কাতার!

শুক্রবার (২৫ নভেম্বর) সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নেইমারের ব্রাজিল। গ্রুপ পর্বে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচ সোমবার (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডের বিপক্ষে।

শনিবার (৩ ডিসেম্বর) তৃতীয় ম্যাচ হবে ক্যামেরুনের বিপক্ষে। সর্বশেষ ২০০২ সালে সেলেসাওরা বিশ্বকাপ জিতেছিল।

আরও পড়ুন : ব্রাজিল ৭ গোল খেয়েছিল, অনেক কেঁদেছি

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল রীতিমতো অদম্য ছিল। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শেষ করেছিল সেলেসাওরা। ম্যাচ হারেনি একটিও। মূল তারকারা আছেন ছন্দে। সূত্র : আলজাজিরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা