ছবি-সংগৃহীত
খেলা

মঙ্গলবার দেশে ফিরছে টাইগাররা

স্পোর্টস রিপোর্টার : অয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে মিশন শেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সফর শেষ করে মঙ্গলবার ঢাকায় ফিরবেন টাইগাররা।

আরও পড়ুন : বিতর্কিত ‘সফট সিগন্যাল’ বাতিল

সোমবার (১৫ মে) বিসিবির নির্ভর যোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৫টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে জাতীয় দল।

তবে তামিম ইকবাল ও তাইজুল ইসলাম মঙ্গলবার জাতীয় দলের সাথে ফিরবেন না। তারা দুজনই কয়েকদিন ইংল্যান্ডে অবকাশ যাপন করবেন। এরপর যে যার মত করে দেশে ফিরবেন। অন্যদিকে ডান হাতের তর্জনি ফ্র্যাকচার হয়ে যাওয়া সাকিব আল হাসান দলের সাথে দেশে ফেরত আসবেন, নাকি স্ত্রী ও সন্তানদের সাথে সময় কাটাতে যুক্তরাষ্ট্রে চলে যাবেন? তা নিশ্চিত করে জানাতে পারেননি সংশ্লিষ্টরা।

আরও পড়ুন : বাংলাদেশের সিরিজ জয়

তবে বাকি সবাই চলে আসবেন এবং দেশে এসে কিছুদিন বিশ্রামে কাটাবেন। এরপর জুনে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজের আগে আবারও প্রস্তুতি শুরু হবে টিম বাংলদেশের।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা