ছবি: সংগৃহীত
খেলা

থেমে গেলো বাংলাদেশের স্বপ্নযাত্রা

স্পোর্টস ডেস্ক: পুরো ম্যাচজুড়ে দারুণ লড়াইয়ে ছিলেন জামাল ভূঁইয়ার নেতৃত্বে বাংলাদেশ দল। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত একের পর এক আক্রমণে পাশাপাশি দুর্দান্ত সব সেভ দিয়ে গোলবার সামলেছেন আনিসুর রহমান জিকো।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

কিন্তু ম্যাচ অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের একমাত্র গোলটি বাংলাদেশ ফাইনালের স্বপ্নযাত্রাকে থামিয়ে দিলো। অতিরিক্ত ১৫ মিনিট শেষ হতেই চতুর্থ রেফারি দুই মিনিট ইনজুরি সময় দেন। যার প্রথম মিনিটেই কুয়েত সংঘবদ্ধ আক্রমণে বল ঠেলে দেন বাংলাদেশের জালে।

পুরো ম্যাচজুড়ে বেশকিছু অসাধারণ সেভ করেছেন গোলরক্ষক জিকো। তবে এই গোলে জিকোর কোনো দায় নেই। নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া তার কিছুই করার ছিল না।

আরও পড়ুন : ২০২৩ বিশ্বকাপের সূচি প্রকাশ

নির্ধারিত ৯০ মিনিটে খেলা ছিল গোলশূন্য। অতিরিক্ত ত্রিশ মিনিটে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে ম্যাচের অন্তিম মুহূর্তে রাকিবের একটি শট পা দিয়ে ঠেকান কুয়েতের গোলরক্ষক। সমতা আনতে ব্যর্থ হয়ে থামে বাংলাদেশের সাফ জয়ে স্বপ্নযাত্রা।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা