ছবি-সংগৃহীত
খেলা

সোমবার ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

স্পোর্টস ডেস্ক : ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের আসর শুরু হতে আর মাস দুয়েক বাকি। তবে এর মধ্যেই শুরু হয়ে গেছে উন্মাদনা। চারদিকে সাজ সাজ রব। কম বেশি সবগুলো দলই বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে নিজেদের তৈরির কাজে ব্যস্ত। এরমধ্যেই খবর, বাংলাদেশে আসছে বিশ্বকাপ ক্রিকেট ট্রফি।

আরও পড়ুন : ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

সব কিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি।

রাজধানী ঢাকার তিন জায়গায় এ ট্রফি প্রদর্শন হবে। এর মধ্যে ৭ আগস্ট মাওয়া মাল্টিপারপাজ ব্রিজে হবে অফিসিয়াল ফটোশ্যুট। এরপর ৮ আগস্ট মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

জাতীয় দল, নারী জাতীয় দল, বর্তমান ও সাবেক জাতীয় ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা, সংগঠক ও মিডিয়া কর্মীরা এ বিশ্বকাপ ট্রফি প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।

আরও পড়ুন : বিশ্বকাপ ট্রফি উঠবে পদ্মা সেতুতে

সর্বসাধারনের জন্য বিশ্বকাপ ক্রিকেট ট্রফি দেখার সুযোগ মিলবে আগামী ৯ আগস্ট বুধবার। স্থান, পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মল।

বসুন্ধরা শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বিশ্বকাপ ট্রফি সর্বসাধারনের জন্য প্রদর্শণ করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা