ছবি-সংগৃহীত
খেলা

জন্মদিনে বাবা হলেন ক্রিকেটার শান্ত

স্পোর্টস ডেস্ক : প্রথম বারের মত বাবা হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হাসান শান্ত। শুক্রবার (২৫ আগস্ট) সকালে শান্ত-রত্না দম্পতির কোলজুড়ে এসেছে ফুটফুটে ছেলে সন্তান।

আরও পড়ুন : সাকিবের রহস্যময় স্ট্যাটাস

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন টাইগার এই ব্যাটার।

ফেসবুক পোস্টে শান্ত লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহ তা'আলার অশেষ রহমতে সকাল ১০টা ১৪মিনিটে পুত্র সন্তানের বাবা হয়েছি। মা-শিশু দুজনই ভালো আছে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আমরা আমাদের জীবনের নতুন একটা অধ্যায় শুরু করছি।’

আরও পড়ুন : মধ্যরাতে সুখবর দিলেন তাসকিন

১৯৯৮ সালের এই দিনেই (২৫ আগস্ট) জন্ম হয়েছিল শান্তর। কাকতালীয়ভাবে ঠিক একইদিনে পৃথিবীতে আসলো তার প্রথম সন্তানও।

প্রসঙ্গত, দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২০ সালের ১১ জুলাই সাবরিন সুলতানা রত্নার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শান্ত।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

অভিমানে নারীর আত্নহত্যা, ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে নাজমা খাতুন (৩৮) নামে এক নারীর...

বোয়ালমারীতে ঐতিহ্য বাঁচাতে পলো-হোঁচা দিয়ে মাছ ধরার উৎসব

একসময় বর্ষা শেষে গ্রামবাংলার নদী, খাল-বিল ও উন্মুক...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

ঢাবি দলের ২ ইভেন্টে ৩ স্বর্ণপদক লাভ

দ্বিতীয় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় ঢাকা বিশ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা