সংগৃহীত ছবি
খেলা

বৃষ্টিতে প্রথম ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বৃহস্পবিার রাত ৮ টা ২৬ মিনিটে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

নিয়মানুযায়ী রাত ৯ টা ৬ মিনিটের মধ্যে খেলা শুরু না হলে এমনিতেই খেলা পরিত্যক্ত হয়ে যেত। কারণ, এরপর বৃষ্টি থেমে ম্যাচ শুরু করা সম্ভব হলেও ওই সময়ের মধ্যে অন্তত ২০ ওভার খেলা চালানো সম্ভব হতো না। এ কারণে খেলা পরিত্যাক্ত ঘোষণা করেছেন আম্পায়ার ও ম্যাচ রেফারি।

আরও পড়ুন : প্রথম ওয়ানডেতে বৃষ্টির চোখ রাঙানি

বার বার বৃষ্টিতে বাধাপ্রাপ্ত খেলাটি শেষবার বন্ধ হয়েছিল ৬টা ৪২ মিনিটে। কিন্তু এরপর অবিরাম বৃষ্টিতে আর খেলা শুরু করা সম্ভব হয়নি। বৃষ্টিতে বন্ধ হওয়ার সময় পর্যন্ত নিউজিল্যান্ডের স্কোর ছিল ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬। তখনই কিউই ইনিংসের ৮.২ ওভার বাকি ছিল।

অবশ্য সেটা নির্ধারিত ৫০ ওভারের নয়। বৃষ্টিতে এর আগে একবার বন্ধ থাকায় খেলা নির্ধারিত ৫০ ওভার থেকে ছোট করে ৪২ ওভারে নামিয়ে আনা হয়। এদিকে পরিত্যক্ত ঘোষণার সময়ও শেরে বাংলায় বৃষ্টি হচ্ছিলো। পিচ ও ত্রিশ গজের আশপাশের এলাকা ত্রিপল দিয়ে ঢাকা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা