সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করবে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

সোমবার (৯ অক্টোবর) হায়দারাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলা।

এদিকে ডাচদের বিপক্ষে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে পাচ্ছে না ব্ল্যাক-ক্যাপসরা।

আরও পড়ুন : জয় দিয়ে শুরু টাইগারদের

এর আগে ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপে মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ভারতে অনুষ্ঠিত সেই আসরের চতুর্থ ম্যাচে বারোদায় ডাচরা মুখোমুখি হয়েছিল কিউইদের। ওই ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড।

বিশ্বকাপের ওই ম্যাচের পর ২০২২ সালের মার্চে দ্বিতীয়বারের মতো দেখা হয় নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে কিউইরা। তিন ম্যাচই দাপটের সঙ্গে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড।

আরও পড়ুন : টসে হেরে ফিল্ডিংয়ে ভারত

নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়াং, রাচিন রবীন্দ্র, ড্যারেল মিচেল, টম ল্যাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

নেদারল্যান্ডস একাদশ: বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’ডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিডি, তেজা নিদামানুরু, স্কট এডওয়ার্ড (অধিনায়ক), সাইব্র্যান্ড এনজেলব্রাট, রুলফ ভ্যান ডার মারওয়ে, রায়ান ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান ম্যাকেরেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা