সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

বুধবার (১৮ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা আড়াইটায়।

বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তালিকায় নিউজিল্যান্ড। টানা তিন জয়ে উড়ছে গেলবারের রানার্স-আপরা। প্রথম দুই ম্যাচ ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসকে সহজেই হারানোর পর বাংলাদেশকেও হেসে-খেলেই হারিয়েছে তারা।

আরও পড়ুন : বিশ্বকাপের দ্বিতীয়পর্বে বাংলাদেশ

তবে প্রতিপক্ষ আফগানিস্তান বলেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই কিউইদের। সর্বশেষ ম্যাচেই রশিদ-মুজিবরা মাটিতে নামিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। আজকের ম্যাচেও তেমন কিছুর স্বপ্ন আফগানদের।

নিউজিল্যান্ড একাদশ
ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবিন্দ্র, ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক, অধিনায়ক), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, লকি ফার্গুসন, মিচেল সান্তনার, ম্যাট হেনরি এবং ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইবরাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), ইকরাম অলিখিল, মোহাম্মদ নবি, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, ফজল হক ফারুকি, নাভিন-উল হক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা