সংগৃহীত ছবি
খেলা

ব্যাটিংয়ে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক : ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

শুক্রবার (৩ নভেম্বর) লক্ষ্মৌতে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে ম্যাচটি।

এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে নেদারল্যান্ডস। বিক্রমজিত সিংয়ের জায়গায় দলে ফিরেছেন ওয়েসলি বারেসি। আফগান দলেও আছে এক পরিবর্তন। নাভিন উল হকের জায়গায় দলে ফিরেছেন নূর আহমেদ।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

স্বপ্নের মতো একটা বিশ্বকাপ কাটাচ্ছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে হেরে আসর শুরু করলেও এখন পর্যন্ত হারিয়ে দিয়েছে সাবেক ও বর্তমান তিন চ্যাম্পিয়ন দল -ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে। নিজেদের খেলা ছয় ম্যাচের মধ্যে তিনটিতে জিতে জোরালোভাবেই রয়েছে সেমিফাইনালের দৌড়ে।

বাকি তিন ম্যাচের সবগুলোতে জিতলেই সেমিফাইনালে খেলার দারুণ সুযোগ তৈরি করবে আফগানরা। কিন্তু নেদারল্যান্ডসের পর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে আফগানদের। তবে তিন ম্যাচের মধ্যে দু’টিতে জিতলেও সেমির সুযোগ থাকছে তাদের। সেক্ষেত্রে রান রেটের হিসেবে নামতে হবে রশিদ-নবিদের।

আফগানিস্তান একাদশ :
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শহীদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী ও নূর আহমদ।

নেদারল্যান্ডস একাদশ :
ওয়েসলি বারেসি, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক ও অধিনায়ক), বাস ডি লিড, সাকিব জুলফিকার, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা