সংগৃহীত ছবি
খেলা

অধিনায়কত্ব ছাড়লেন বাবর

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন সংস্করণের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর আজম।

আরও পড়ুন : ভারতের রানের পাহাড়

বুধবার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় এই ঘোষণা দেন তিনি।

নেতৃত্ব ছাড়ার আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর আজম। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী এই তারকা ব্যাটসম্যান।

আরও পড়ুন : ব্যাটিংয়ে ভারত

প্রসঙ্গত, ২০১৯ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান বাবর আজম। ২০২১ সালে তাকে করা হয় পাকিস্তান টেস্ট দলের অধিনায়ক। তার অধীনে ২০ টেস্টে অংশ নিয়ে ১০টিতে জয় পায় পাকিস্তান। ৪৩ ওয়ানডে নেতৃত্ব দিয়ে পাকিস্তানকে ২৬ ম্যাচে জয় উপহার দেন বাবর। আর টি-টোয়েন্টিতে দেশের হয়ে সর্বোচ্চ ৭১ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪২ ম্যাচে জয় উপহার দেন বাবর।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, বাবর আজমের অবর্তমানে আসন্ন অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে পারেন শান মাসুদ, টি-টোয়েন্টির দায়িত্ব পেতে পারেন শাহিন শাহ আফ্রিদি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা