খেলা

চোট কাটিয়ে ফিরলেন মুশফিক-ইমরুল

ক্রীড়া প্রতিবেদক:

চোট কাটিয়ে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) ফিরলেন মুশফিক-ইমরুল। চোটের কারণে বিসিএলের প্রথম রাউন্ডে খেলতে পারেননি তারা। শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডে দেখা যাবে তাদের।

বিসিএলে মুশফিকের দল উত্তরাঞ্চল, আর ইমরুলের পূর্বাঞ্চল। দ্বিতীয় রাউন্ডে কক্সবাজারে পূর্বাঞ্চল খেলবে দক্ষিণাঞ্চলের বিপক্ষে। অন্যদিকে সিলেটে উত্তরাঞ্চলের প্রতিপক্ষ মধ্যাঞ্চল।

মুশফিকের পায়ের পেশিতে (কাফ মাসল) চোট ছিল। ইমরুলের সমস্যাও পায়ে, তবে হ্যামস্ট্রিংয়ে। মঙ্গলবার ফিটনেস টেস্টে বিসিবির ফিজিও-ট্রেনারদের সন্তুষ্ট করেছেন দুজনে।

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ‘মুশফিকের ইনজুরিটা ছিল গ্রেড-ওয়ান। তাই আমরা ধারণা করেছিলাম ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের দিকে সুস্থ হয়ে উঠবে। আর ইমরুলের আরও সপ্তাহখানেক বেশি লাগার কথা ভেবেছিলাম। আমাদের জন্য সুখবর, দুজন ফিটনেস টেস্টে পাস করে খেলার মতো ফিট। তাদের মাঠে নামতে সমস্যা নেই।’

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা