আবারও বাড়ল স্বর্ণের দাম
বাণিজ্য

আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:

এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি ২ হাজার ৪৫০ টাকা বেড়ে হয়েছে ৭৬ হাজার ৪৫৮ টাকা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্বর্ণের দাম বাড়ানোর কথা গণমাধ্যমে জানায়।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে, ৭৬ হাজার ৪৫৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত এই মানের স্বর্ণের বাজার দর ছিল ৭৪ হাজার ৮ টাকা। অর্থাৎ ভরিতে দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭৩ হাজার ৩০৮ টাকা। গতকাল বিক্রি হয়েছে ৭০ হাজার ৮৫৮ টাকা করে। দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম পড়বে ৬৪ হাজার ৫৬০ টাকা। গতকাল দাম ছিল ৬২ হাজার ১১০ টাকা। ভরিতে বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণে প্রতি ভরির দাম ধরা হয়েছে ৫৪ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার পর্যন্ত সনাতন হিসাবে প্রতি ভরির দাম ছিল ৫১ হাজার ৭৮৮ টাকা। দাম বেড়েছে দুই হাজার ৪৫০ টাকা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা