বাণিজ্য

১৭৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে 

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার (২২ সেপ্টেম্বর) ব্লক মার্কেটে মোট ৪০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৯৭ শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৭৪ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৮০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এনভয় টেক্সটাইল লিমিটেডের ৪৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

শাহজিবাজার পাওয়ার ১০ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক, অ্যাক্টিভ ফাইন, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ইস্টার্ন হাউজিং, এনভয় টেক্সটাইল, ফার কেমিক্যাল, ফরচুন সুজ,জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, জিপিএইচ ইস্পাত, ইফাদ অটোস, ইসলামিক ফিন্যান্স, লাভেলো, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নর্দার্ন ইন্স্যুরন্স, ন্যাশনাল পলিমার,ওরিয়ন ফার্মা, পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশ, প্রিমিয়ার সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, রহিম টেক্সটাইল, আরডি ফুড, রবি, আরএসআরএম স্টিল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এসকে ট্রিমস, স্কয়ার ফার্মা, এসএস স্টিল ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশ কোম্পানি লিমিটেড।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা