বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিপিডিবি (ছবি: সংগৃহীত)
বাণিজ্য

বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এবার বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। গ্যাসের মূল্য বৃদ্ধির ক্রটিপূর্ণ আবেদনের রেশ না কাটতেই এবার বিদ্যুতের দাম বাড়ানোর এ প্রস্তাব এসেছে।

বিইআরসির সদস্য মোহাম্মদ বজলুর রহমান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিপিডিবি পাইকারি দাম বাড়ানোর একটি প্রস্তাব জমা দিয়েছে। এটি জমা দেওয়ার সময় যথাযথ আইনী পদ্ধতি অনুসরণ করা হয়নি। তাই আবার পুর্ণাঙ্গ প্রস্তাব দিতে বলা হয়েছে। আইনের কি ধরণের ব্যত্যয় ঘটেছে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, প্রস্তাবের সাথে তিন বছরের অডিট রিপোর্ট জমা দিতে হয় একইসাথে এক বছরের প্রক্কলিত আয় ব্যয়ের হিসেব দাখিল করতে হয়। প্রস্তাবনা অনুযায়ী দাম বাড়ানো হলে ভোক্তাদের উপর কি ধরণের প্রভাব পড়তে পারে এ রিপোর্টও জমা দিতে হয়। এছাড়াও আরও কিছু রিপোর্ট জমা দিতে হয়, যা ওয়ি আবেদনে ছিল না। তাই বিপিডিবির আবেদনটি পুর্ণাঙ্গ করে প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।

বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের পরিচালক সাইফুল হাসান বলেন, বিদ্যুতের উৎপাদন খরচের চেয়ে কম মূল্যে বিক্রি করা হচ্ছে। যার কারণে বিপিডিবির লোকসান দিতে হচ্ছে। তাই পাইকারি দাম সমন্বয় করার একটি প্রস্তাব দেওয়া হয়েছে।

কতটাকা হারে বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা নির্দিষ্ট করে কোনো মূল্য বাড়ানোর প্রস্তাব দেইনি। প্রস্তাবে বলা হয়েছে ক্রয়মূল্যের চেয়ে কম দামে বিক্রি করায় লোকসান দিতে হচ্ছে। জ্বালানি তেলের মূল্য বাড়ায় উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে। এ অবস্থায় দাম সমন্বয় করা না হলে ২০২২ সালে ৩০ হাজার কোটি টাকা লোকসান গুনতে হবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে। তাই সেই মূল্য সমন্বয়ের প্রস্তাব করা হয়েছে। একই সাথে যদি গ্যাসের দাম বাড়ে তাহলে লোকসান আরও বেড়ে যাবে।

এদিকে বিইআরসি দাম চূড়ান্ত করার আইনগত প্রতিষ্ঠান। তারা আবেদন পেলে প্রথমে তা যাচাই-বাছাই করে দেখেন। আবেদন যথাযথ হলে কমিশনের বৈঠক করে গণশুনানি করে দর ঘোষণা করে। পাইকারি দাম বেড়ে গেলে বিতরণ কোম্পানিগুলো সেটাকে ভিত্তি ধরে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব জমা দেন। সর্বশেষ ২০২০ সালের মার্চে প্রতি ইউনিটের বিদ্যুৎ মূল্য ৪.৭৭ টাকা থেকে বাড়িয়ে ৫.১৭ টাকা করা হয়।

আরও পড়ুন: ২৮ ঘণ্টা পর ভিসি ভবনে বিদ্যুৎ সংযোগ চালু

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল আলম সংবাদ মাধ্যমকে বলেন, জনগণকে বোকা বানানোর একটা চেষ্টা চলছে। দীর্ঘমেয়াদী চুক্তি এবং স্পর্ট মার্কেট থেকে এলএনজি (তরলীকৃত প্রকৃতিক গ্যাস) আমদানি করছে সরকার। স্পর্ট মার্কেট থেকে নিয়ে আসা ৫-৬ শতাংশ গ্যাসের দাম বেড়েছে। ৫ থেকে ৬ শতাংশের দাম বেড়েছে বলে গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়াতে হয় এটা বিশ্বাসযোগ্য! জ্বালানি তেলের মূল্য বাড়ার পর জনগণের নাভিশ্বাস উঠেছে। এমন অবস্থায় গ্যাসের দাম বাড়ানো কোনোভাবেই ঠিক হবে না। বর্তমানে দেশের অর্থনীতি ভর্তুকি বৃদ্ধি বা দাম বাড়ানো কোনটির জন্য প্রস্তুত নয়। বরং রেশনিং করে ওই পরিমাণ এলএনজি আমদানি কমিয়ে দেওয়া প্রয়োজন।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা