বেনাপোল বন্দরের উন্নয়ন-সম্প্রসারণ কাজ শুরু দ্রুতই  
বাণিজ্য

বেনাপোল বন্দরের উন্নয়ন-সম্প্রসারণ কাজ শুরু দ্রুতই  

নিজস্ব প্রতিবেদক:

বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দরে জরুরি ভিওিতে ক্রেন ও ফরকলিফ্ট সরবরাহ, নতুন পাঁচটি শেড নির্মাণ এবং জমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে দ্রুতই। বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল বন্দর অডিটরিয়ামে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলামের সঙ্গে বন্দর, কাস্টমস, পুলিশ, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের বৈঠকে আগামী দুইমাসের মধ্যে এসব কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. আজিজুর রহমান।

বন্দরের বিভিন্ন সমস্যা তুলে ধরে বৈঠকে বক্তব্য দেন বন্দরের পরিচালক মামুন তরফদার, কাস্টমসের সহকারী কমিশনার উওম চাকমা, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন, ইমিগ্রেশন ওসি আহসান হাবিব, বন্দর হ্যান্ডলিং শ্রমিক ঠিকাদার অহেদুজ্জামান অহিদ ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী প্রমুখ।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা