সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক চাপায় বাইসাইকেল আরোহী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক চাপায় মো. হাবিবুল্লাহ নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।

আরও পড়ুন : ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

মঙ্গলবার (১১ জুন) বিকেল ৫টার দিকে জেলা শহরের মাদাম জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছন শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম

নিহত হাবিবুল্লাহ বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে। তিনি লক্ষ্মীপুর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নৈশপ্রহরী।

আরও পড়ুন : হত্যা মামলায় ২ ভাইয়ের যাবজ্জীবন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাবিবুল্লাহ তার ভাড়া বাসা থেকে বাইসাইকেল যোগে মাদাম জিরো পয়েন্ট ছোট মসজিদে আছর নামাজ পড়তে আসেন। সাইকেল নিয়ে মসজিদের সামনে পৌঁছলে মজু চৌধুরী হাট থেকে ছেড়ে আসা একটি ডাম্প ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই হাবিবুল্লাহর নিহত হয়। তার মাথা থেঁতলে যায়। ডাম্প ট্রাক ও চালক জাফরকে আটক করেছে পুলিশ।

শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধারের কার্যক্রম চলছে। চালক ও ডাম্প ট্রাক পুলিশ হেফাজতে রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা