সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিরাপত্তাকর্মী নিহত

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও কাচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় মো. হারেজ মিয়া (৫০) নামে ১ নিরাপত্তাকর্মী নিহত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: হত্যা আরও দুই আসামি গ্রেফতার

নিহত নিরাপত্তাকর্মী, গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়। বর্তমানে তিনি সোনারগাঁও নয়াবাড়ির পাসপোর্ট এলাকায় থাকতেন। তিনি এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিসের সদস্য এবং সোনারগাঁও রহিম স্টিলমিল লিমিটেডে কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী মো. আল আমিন বলেন, শনিবার সকালের দিকে নয়াবাড়ি কাঁচপুর এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর ভাবে আহত হন তিনি। এরপর দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় যুবক নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বলেন, লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা