সংগৃহীত ছবি
সারাদেশ

ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেফতার

জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের কিশোরীকে (১২) ধর্ষণ মামলায় আহম্মদ আলী (৫৮) নামের ১ বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কক্সবাজার রুটের ৮ বিশেষ ট্রেন

গ্রেফতার বৃদ্ধ, উপজেলার দর্শনা থানাধীন মদনা গ্রামের গ্রামের দক্ষিণপাড়ার জুড়ান মন্ডলের ছেলে।

এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে দর্শনা থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে মদনা গ্রামের মদনা দক্ষিণ পাড়াস্থ নসকদুয়া বিলে শাপলা ফুল তুলতে যায় মানসিক প্রতিবন্ধী ১ কিশোরী। এ সময় আহম্মদ আলী ঐ শিশুটিকে মরিচের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী হলুদ ক্ষেতে মুখ চেপে জোরপূর্বক ধর্ষণ করেন।

আরও পড়ুন: সাপের কামড়ে নারীর মৃত্যু

ওসি মুহম্মদ শহীদ তিতুমীর জাননা, ধর্ষণের শিকার কিশোরীর বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন। এরপর রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এখন কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা