সারাদেশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে এমপি জাহান্দার আলী জাহানের মনিটরিং

নিজস্ব প্রতিবেদক

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ে নেমেছেন জাহান্দার আলী জাহান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে মাদারীপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।

সোমবার দুপুরে তিনি মাদারীপুর শহরের পুরান বাজার এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। এ সময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কাঁচাবাজার, মাছবাজারসহ বিভিন্ন দোকান ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তিনি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। জানা গেছে, রমজানকে ঘিরে হঠাৎ করে বাজারে বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায়। এতে অতিরিক্ত মূল্যে পণ্য কিনতে গিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ ক্রেতারা।

এ প্রসঙ্গে এমপি জাহান বলেন, “অতিরিক্ত মূল্যের কারণে ভোক্তাদের সীমাহীন কষ্ট হয়। কোনোভাবেই এটি করতে দেওয়া যাবে না। প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে।”

এসময় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বাজারে শৃঙ্খলা ও স্বস্তি ফেরাতে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা