সারাদেশ

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম গেলেন রাজশাহীর রাকীন

রাজশাহী ব্যুরো

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা ডেভিস কাপে অংশ নিতে ভিয়েতনাম গেলেন রাজশাহীর রাকীন রহমান রাকীন। বাংলাদেশ দলের হয়ে আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নেবেন তিনি। রাকীন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় ও একজন কোচ রোববার রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হন। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহীর রাকীন রহমান।

প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে রাকীন রহমান বলেন, এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে দোয়া চাই। আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।

রাজশাহী টেনিস কমপ্লেক্সের আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সবুর আলী বলেন, রাকীন রহমানের ডেভিস কাপের মতো আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় অংশগ্রহণ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তাঁর এই অর্জন রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

চীনের তাইউয়ানে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড

চীনের উত্তরাঞ্চলের শানসি প্রদেশের প্রাণকেন্দ্র তাইউয়ান শহরের একটি সুউচ্চ ভবন...

ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম গেলেন রাজশাহীর রাকীন

পুরুষদের টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক দ...

মৌলভীবাজারে ১৫ দিনে ৭০ জনকে পুশইনে বিএসএফের চেষ্টা রুখে দিলো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত দিয়ে গত...

সাভারে রাতের আঁধারে দুই বাসে আগুন, জনমনে আতঙ্ক

সাভারে আবারো এক রাতে পৃথক দুটি স্থানে পার্কিং করে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা