সারাদেশ

গণভোট অবৈধ হলে সরকারও বৈধ নয়: মামুনুল হক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ

গণভোট অবৈধ হলে এই সরকারের সরকারও অবৈধ। তাদের ক্ষমতা, মন্ত্রিপরিষদ ও প্রধানমন্ত্রীত্বও অবৈধ—এমন মন্তব্য করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদরের কাচারিস্থ শহীদ মিনার চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস মুন্সীগঞ্জ জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আমরা চাই সংস্কারের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন আসুক, যাতে নতুন করে আর কোনো শেখ হাসিনা বা কোনো ফ্যাসিবাদ বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে না পারে। যতক্ষণ পর্যন্ত ৭২-এর সংবিধানে থাকা ফ্যাসিবাদী ব্যবস্থা পরিবর্তন করা না যাবে, ততক্ষণ ক্ষমতায় গিয়ে যে কেউ পাঁচ বছর পর নতুন স্বৈরাচারে পরিণত হওয়ার আশঙ্কা থাকবে।

গণভোটের রায় নিয়ে সরকারের সমালোচনা করে তিনি বলেন, ৭০ শতাংশ মানুষ রাষ্ট্র মেরামতের জন্য গণভোটে মতামত দিয়েছেন। অথচ ক্ষমতায় গিয়ে সরকারের মুখপাত্র সংসদে দাঁড়িয়ে সেই গণভোটকে অবৈধ বলছেন। রাষ্ট্র মেরামতের ভোট অবৈধ, আর সরকার নির্বাচনের ভোট বৈধ—এ কেমন দ্বৈতনীতি?

তিনি আরও বলেন, একই মায়ের পেটে যমজ দুই সন্তান জন্ম নিলে একজন অবৈধ হলে আরেকজন কীভাবে বৈধ হয়? গণভোট যদি অবৈধ হয়, তাহলে এই সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে এবং জুলাই সনদের আলোকে বাংলাদেশকে পুনর্গঠনের উদ্যোগ নিতে হবে। সরকার এ উদ্যোগ নিলে ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র মেরামতের কাজে তাঁরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। অন্যথায় জনগণের মতামত উপেক্ষা করে সংস্কারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দেন মামুনুল হক। একই সঙ্গে ‘ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ বলে স্লোগান তোলেন তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুফতি নূর হোসেন নূরানীর সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ওয়ালি উল্লাহ হাসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং মুন্সীগঞ্জ জেলা শাখার সহসভাপতি মুফতি মুহাম্মদ সিদ্দিকুর রহমান।

সমাবেশে বক্তারা জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার ও রাষ্ট্রীয় কাঠামোয় প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ড, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির অভিযোগ নিয়েও বক্তব্য দেন তাঁরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা