সারাদেশ

দিনাজপুরে আমনের বাম্পার ফলন, ধান কাটায় ব্যস্ত কৃষকেরা

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর

দিনাজপুরে ১৩ উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। প্রাকৃতিক দূর্যোগ কেটে উঠে জেলায় এবার ২ লাখ ৬০ হাজার ৮ শত ৬৩ হেক্টর জমিতে আমন ধানের বাম্পার ফলন হয়েছে।

পূর্বের ন্যায় এবার আমন ধানে উৎপাদন বেড়েছে। জমিতে কৃষকেরা কয়েকটি জাতের ধান চাষ করেছেন। তার মধ্যে ৫০ ভাগ সুগন্ধি (জিরাশাইল) চাষ করেছেন। এর মধ্যে ১ লাখ ৩ হাজার ৪ শত ৮৯ হেক্টর জমিতে জিরাশাইল ধান চাষ হয়েছে।

কৃষকেরা গত বছর সুগন্ধি জিরাশাইল ধান চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় এবারও পূর্বের ন্যায় কৃষকেরা সুগন্ধি জিরাশাইল ধান চাষ করেছেন। ১৩ উপজেলার মধ্যে ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ,কাহারোল, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় শ্রেণিভেদকল্পে কৃষকেরা চলতি বছর এই ধান চাষ করেছেন। মাঠ জুড়ে রয়েছে সুগন্ধি জিরাশাইল ধান।

উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুর জেলায় চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত, কৃষি বিভাগের পরামর্শ এবং কৃষকদের নিরলস পরিশ্রমে এবার ধানের ফলন ভালো হয়েছে। মাঠজুড়ে সোনালি ধানের সমারোহে কৃষকের মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।

জেলার বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ মাঠে এখন ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কোথাও কোথাও চলছে ধান শুকানো ও বাজারজাতকরণের প্রস্তুতি। ভালো ফলন হওয়ায় কৃষকরা এ বছর উৎপাদন খরচ পুষিয়ে লাভের আশা করছেন। তবে বাম্পার ফলন হলেও ধানের ন্যায্যমূল্য নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। উৎপাদন খরচ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় কাক্সিক্ষত লাভ পাওয়া কঠিন হয়ে পড়ছে।

এদিকে কৃষকদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। পাশাপাশি সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ, বাজার মনিটরিং এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানোর দাবি জানিয়েছেন তাঁরা।

এ বিষয়ে দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাননিউজকে জানান, চলতি বছর দিনাজপুরের ১৩টি উপজেলায় আমাদের কৃষি অফিসে ব্লক সুপারভাইজাররা মনিটরিং করার কারণে এবং কৃষকদের ভালো পরামর্শ প্রদান করেন। সে কারণে চলতি মৌসুমে আমন ধানের ভালো ফলন হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় এবং সেচ সুবিধা, কীটনাশক সার সরবরাহ থাকায় কৃষকেরা আমন ধান চাষে লাভের আশা দেখছেন।

দিনাজপুরের আমন ধানের এই সাফল্য দেশের খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

হালান্ড-ওডেগার্ডের নরওয়ে শেষ হাসি হাসল

মাত্র ১৪ মিনিটের মধ্যেই দুই গোল হজম করে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিল নরওয়ে। প্র...

মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ঘনবসতিপূর্ণ এলাকায় দাউদাউ শিখা

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আজ বুধবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘনব...

রোদহীন দিনে শীতের দাপট, ঠান্ডায় কষ্ট বাড়ছে কৃষক-চালকদের

উত্তরের জেলাগুলোতে শীত যেন আগেভাগেই জানান দিচ্ছে নিজের উপস্থিতি। কয়েক দিন ধরে...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা