সারাদেশ

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

ঢাক বাজিয়ে ও লাল পতাকা টাঙিয়ে জমিটির সীমানা নির্ধারণ করে মালিককে দখল বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার (২১ নভেম্বর) সকালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়া এই ঘটনা ঘটে।

আজ সকাল দশটার দিকে আদালতের নির্দেশে নাজির, সার্ভেয়ার, অ্যাডভোকেট কমিশনার ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। এরপর লাল পতাকা টাঙিয়ে জমির সীমানা নির্ধারণ করে মোঃ হাবিব ফকির ও কালাম ফকির কে দখল বুঝিয়ে দেওয়া হয়। এ সময় ঢাক পিটিয়ে জমির দখল বুঝিয়ে দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

মামলার সূত্রে জানাযায়, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ সালে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যদু ফকির পাড়ার মৃত কালাম ফকিরের দুই ছেলে মোঃ হাবিব ফকির ও কালান ফকির আদালতে হাজির হয়ে ২০২৪ সালের দেওয়ানী সাবেক ৩৪ নং মোকদ্দমা রুজু করে গোয়ালন্দ সিভিল জজ আদালতে। একই গ্রামের মৃত রহমত সরদার ফকিরের ছেলে মোঃ জিয়া সরদার ও আলামিন সরদার এর বিরুদ্ধে।

এরপর এ বছর ৯ ফেব্রুয়ারী আদালতের রায় পেলেও জমিতে দখন পাচ্ছিলেন না তারা। বাধ্য হয়েই তারা ভাভারপ্রাপ্ত জজ নেজারত বিভাগ জেলা জজ আদালতে মামলা দায়ের করে। যা দেওয়ানী জারী- ০১/২০২৬ নং মোকদ্দমা চলে। এরপর গত

আজ সকালে অত্র মোকদ্দমাটি সকল বিবাদীর বিরুদ্ধে এক-তরফা সূত্রে বিনা খরচায় বাদী পক্ষে স্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি হয়। এতদ্বারা, সকল বিবাদীদেরকে আরজির (খ) তপসিল (দাবীর ভূমি) বর্নিত ২০ শতাংশ ভূমিতে আইনের মাধ্যম ব্যতিরেকে বাদীপক্ষের শান্তিপূর্ণ ভোগ-দখলের বাঁধা সৃষ্টি করা, জমা-জমির আকৃতি-প্রকৃতি পরিবর্তন করা সহ জোরপূর্বক প্রবেশ করে বাদীকে বেদখল করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করে।

মালিকানা বুঝে পেয়ে হাবু ফকির জানান, এই রায়ের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা পেল। তাদের জমি সামনে থাকলেও তারা দীর্ঘদিন ধরে জমি নিজেদের কব্জায় রেখেছে এবং অত্র জমিতে আমাদের যেতে দিতো না। আজ আদালতের মাধ্যমে সীমানা নির্ধারন করে লাল নিশানা ও ঢাক পিটিয়ে আমাদের জমি বুঝে দেওয়া হলো।

এবিষয়ে জেলা দায়রা জজ আদালতের নাজির ও ক্ষমতা প্রাপ্ত ম্যাজিস্টেট মোঃ মোজাফফর হোসেন বলেন, এটা স্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা ছিল। কোর্টের নির্দেশে আমরা এই জমি বুঝে দিয়ে যাই। উচ্চ আদালতের নির্দেশ ছাড়া এখানে জোড় করে এই জমি দখল বা প্রবেশ করতে পারবে না কেউ।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

র‌্যাপার থেকে প্রধানমন্ত্রী হওয়া বালেন শাহর নয়া কূটনীতি

এক ঝলকে বালেন শাহর নয়া কূটনীতি ও ভারত সফর

দুবলার চরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব শুরু

বঙ্গোপসাগরের পাড়ে সুন্দরবনের দুবলার চরে শুরু হলো ত...

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা ফাঁস হওয়ার...

প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ আসছেন

সুনামগঞ্জের ঐতিহ্যবাহী কুস্তিখেলাসহ ‘কান্ট্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা