সারাদেশ

পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় তরুনীর মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের পদ্মা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুনীর মৃত্যু হয়েছে। দ্রুতগতির মোটরসাইকেলের পেছনের আসন থেকে ছিটকে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে গেছেন। নিহত তরুনীর পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতুর ৯ নম্বর পিলার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওই তরুনী একটি মোটরসাইকেলের পেছনের আসনে বসে ছিলেন। সেতুর ওপর দিয়ে দ্রুতগতিতে চলার সময় কোনো একপর্যায়ে তিনি মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পদ্মা সেতু কর্তৃপক্ষের সহায়তায় পদ্মা সেতু উত্তর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে নিহতের সঙ্গে কোনো পরিচয়পত্র বা পরিচয় শনাক্তের মতো তথ্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আক্তার হোসেন দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল চালকের পালিয়ে যাওয়ার বিষয়টি নতুন করে প্রশ্ন তুলেছে। নিহত তরুনীর পরিচয়, মোটরসাইকেলটির নিবন্ধন এবং দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তে পুলিশি তদন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি সেতুতে রাতের বেলায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

এদিকে নিহত তরুনীর পরিচয় শনাক্তে পুলিশের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে পদ্মা সেতু উত্তর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

শিবচরে পানি জমে নষ্ট হয়ে গেছে পেঁয়াজ ও রসুনের চারা

ভালো ফলনের প্রত্যাশায় যখন পেঁয়াজ ও রসুন চাষে ব্যস্ত ছিল মাদারীপুর জেলার শিবচর...

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচনে রাজু সভাপতি, মুকেশ সম্পাদক নির্বাচিত

দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়...

পদ্মা সেতুতে মোটরসাইকেল থেকে পড়ে বাসচাপায় তরুনীর মৃত্যু

মুন্সীগঞ্জের পদ্মা সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছর বয়সী এক তরুনীর...

মাদারীপুরে আ’লীগের মিছিল থেকে আটক ৯, মহাসড়ক অবরোধ, নিহত-১

মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে ৯ তরুণকে আটক করে পুলিশে...

নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত

​যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস উদযাপিত হয়েছে। ঐত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা