সারাদেশ

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ মৌসুমে উপজেলায় ৯৯০ মেট্রিক টন ধান ও ৩২৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা।

রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা খাদ্যগুদাম প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রমের মাধ্যমে কৃষকরা যাতে তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পান, তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু, সাবেক সহ-সভাপতি আলমগীর হোসেন ভুইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাজেদা আক্তার, খাদ্য গুদাম কর্মকর্তা মোহাম্মদ মফিজুর রহমান সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক প্রমুখ।

উপজেলা খাদ্যগুদাম সূত্রের বরাতে জানা গেছে, চলতি আমন মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা সরকারি নির্ধারিত দামে তাঁদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারের এ উদ্যোগের ফলে আমন উৎপাদনকারী কৃষকরা তাদের ফসলের ন্যায্যমূল্য পাবেন। একই সঙ্গে সরকারি খাদ্যশস্যের মজুদ বৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও এ কার্যক্রম কৃষকদের কার্যকর ভূমিকা রাখবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন কমিটিতে ইউএনও সভাপতি, সদস্য সচিব মতলেবুর মঞ্জু

দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা উলিপুর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সচল করতে...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

পঞ্চগড় ডায়াবেটিক সমিতির সফলতার ৩৩ বছর

পঞ্চগড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে ৩৩ বছরের সফল পথ...

পাহাড়ী ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর আয়কর মওকুফ সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত :পার্বত্যমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি বলেছেন, প্রধানম...

পঞ্চগড়ে চা চাষি সম্মেলন, কর্মশালা ও মিলন মেলা অনুষ্ঠিত

পঞ্চগড়ে চা চাষি, চা রোপন কৃষক,চা বাগান ও চা কারখানার মালিক এবং চা সংশ্লিষ্ট স...

বড় মেয়ের পর এবার বাবা জানলেন ছোট মেয়েও ধর্ষণের শিকার!

নোয়াখালীর কবিরহাটে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে এক কিশোরীকে (১৭) দলবদ্ধ...

কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন এমপি শকুর

মৌলভীবাজারের কুলাউড়ায় কৃষকদের কাছ থেকে সরাসরিভাবে চলতি আমন মৌসুমের সরকারি ধান...

যুবককে নির্যাতনের প্রতিবাদে উলিপুরে মানববন্ধন ও সড়ক অবরোধ 

বন্ধুর বাড়িতে ডেকে নিয়ে রাতভর আটকে রেখে হাসিবুর রহমান (২২) নামের এক যুবককে মা...

অগ্নিসন্ত্রাসীদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার আহ্বান খাদ্যমন্ত্রীর

অগ্নিসন্ত্রাসীদের দেখলে নিজেরা আইন হাতে তুলে না নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে...

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্কুলের গেট থেকে ককটেল উদ্ধার 

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা