সারাদেশ

ভাবির সঙ্গে শারীরিক সম্পর্কের সময় ভাইয়ের হাতে ধরা

নিজস্ব প্রতিনিধি, নাটোর : বেশ কিছুদিন ধরে পাশের বাড়ির ভাবিকে কুপ্রস্তাব দিচ্ছিল মুক্তার হোসেন। গৃহবধূর স্বামী কাজের সুবাদে বাইরে থাকলে মুক্তার প্রায়ই তার বাড়িতে আসতো।

সম্প্রতি ভাত খাওয়ার কথা বলে ঘরে ঢোকে মুক্তার। এ সময় রান্নাঘরে একা পেয়ে তাকে ধর্ষণ করে সে। ঠিক সেই মুহূর্তেই ঘরে ঢুকল গৃহবধূর স্বামী। এ ঘটনা এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ২১ নভেম্বর ধর্ষণের অভিযোগ এনে নাটোরের বাগাতিপাড়া থানায় মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। মামলার পরদিন অভিযান চালিয়ে মুক্তার হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এজাহার সূত্রে জানা গেছে, মাঝে মধ্যে ওই গৃহবধূর বাড়িতে যাতায়াত করতো প্রতিবেশী মুক্তার হোসেন। ১৮ নভেম্বর সকালের দিকে গৃহবধূর স্বামী রাজমিস্ত্রির কাজে চলে যান। পরে সকাল ১১টার দিকে রান্না করছিলেন গৃহবধূ। এ সময় গৃহবধূর বাড়িতে আসেন মুক্তার। কথা বলার একপর্যায়ে ভাত খাওয়ার ইচ্ছে পোষণ করে সে।

এরপর পানি খেতে চাইলে গৃহবধূ পানি আনতে ঘরে ঢোকেন। এ সুযোগে গৃহবধূর ঘরে ঢুকে পেছন থেকে জড়িয়ে ধরে ধস্তাধস্তির একপর্যায়ে ধর্ষণ করে মুক্তার। এমন সময় ঘরে ঢুকে স্ত্রীকে ধর্ষিত হতে দেখে চিৎকার করে প্রতিবেশীদের ডাকতে থাকেন গৃহবধূর স্বামী। পরে মুক্তার পালিয়ে যায়।

বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হক বলেন, রোববার সকালে ভুক্তভোগী গৃহবধূকে নাটোর আধুনিক হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া গ্রেফতার মুক্তারকে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা