সারাদেশ

বিলুপ্ত প্রজাতির শুকুন উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সলঙ্গা থেকে বিলুপ্ত প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের সদস্যরা জেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চরধুবিল গ্রামের লোকমানের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করেন।

দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, চর ধুবিল এলাকার এলাকার কিছু যুবক পুকুরের মধ্যে ভেজা অবস্থায় শকুনটি ধরে ফেলে। পরে ওই এলাকার লোকমান হোসেন তার বাড়িতে নিয়ে শকুনটি বেঁধে রাখে। জানতে পেরে যোগাযোগ করা হলে লোকমান হোসেন শকুনটি দিতে রাজি হয় না।

বিকেলে কয়েকজন সাংবাদিককে সঙ্গে করে লোকমানের বাড়িতে গিয়ে শকুনটি উদ্ধার করে নিয়ে আসা হয়। শকুনটি ঘুরতে এসে অসুস্থ হয়ে পড়ায় উড়তে না পারায় পড়ে গিয়েছিল। শকুনটির বৈজ্ঞানিক নাম হিমালয় গ্রিধিনী।

মামুন বিশ্বাস বলেন, ইতোমধ্যে শকুনটিকে সুস্থ করার জন্য সেবা যত্ন করা হচ্ছে। আর বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় অফিসে যোগাযোগ করা হয়েছে। তারা যেখানে হস্তান্তরের নির্দেশ দিবেন সেখানেই হস্তান্তর করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা