সারাদেশ

সিলেটে করোনায় আক্রান্ত ৩৫

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও নতুন শনাক্ত হয়েছেন আরও ৩৫ জন। আর সুস্থ হয়েছেন ৪৪ জন।

নতুন আক্রান্তদের নিয়ে বিভাগজুড়ে মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৩শ' ৩৩। এরমধ্যে সিলেট জেলার ৯ হাজার ১২, সুনামগঞ্জের ২ হাজার ৫শ' ৪, হবিগঞ্জের ১ হাজার ৯শ' ৪৬ ও মৌলভীবাজারের ১ হাজার ৮শ' ৭১।

এ সময়ে সুস্থ হয়েছেন ৪৪ জন। এদের মধ্যে সিলেটের ৩২, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জের ৮ এবং মৌলভীবাজারের ১ জন।

সব মিলিয়ে বিভাগজুড়ে সুস্থতার সংখ্যা ১৪ হাজার ২শ' ৫২। এরমধ্যে সিলেট জেলার ৮ হাজার ৪শ' ৭৭, সুনামগঞ্জের ২ হাজার ৪শ' ৫১, হবিগঞ্জের ১ হাজার ৫শ' ৯৩ ও মৌলভীবাজারের ১ হাজার ৭শ' ৩১ জন।

গত ২৪ ঘণ্টায় এ বিভাগে করোনায় আক্রান্তদের কারও মৃত্যু হয়নি। তবে বিভাগজুড়ে মোট মৃত্যুর সংখ্যা ২শ' ৬২।

এরমধ্যে সিলেট জেলার ১শ' ৯৮, সুনামগঞ্জের ২৬, হবিগঞ্জের ১৬ ও মৌলভীবাজারের ২২ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ২ হাজার ৩৯ জন। এরমধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত হয়ে, আর অন্যরা উপসর্গ নিয়ে।

বুধবার (২৩ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় সহকারি স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

চরফ্যাশনে রোটেশনেই চলছে লঞ্চ, ভোগান্তিতে যাত্রীরা

‎ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া–ঢাকা নৌপথ...

ফ্রান্সজুড়ে ফুঁসে উঠেছে সাধারণ মানুষ

এক নজরে ফ্রান্সের বিক্ষোভ ও সংঘর্ষ

নাঈম-অঙ্কনের অবিশ্বাস্য ৩৬৩ রানের রেকর্ড জুটি

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডে রাজশাহী বিভাগের বিপক্ষে ইতিহাস গ...

শহর আ’লীগ অফিস এখন এনসিপির জেলা কার্যালয়!

ঝালকাঠিতে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র ল...

ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা