সারাদেশ
পৌর নির্বাচন

চান্দিনায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার চান্দিনা পৌরসভার নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হারং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোটারদের কেন্দ্রে যাওয়া নিয়ে ওই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী পাঞ্জাবী প্রতীকের বিল্লাল হোসেনের সমর্থকদের সঙ্গে উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসান সমর্থকদের এই সংঘর্ষ হয়। এতে অন্তত ৪ জন আহত হন।

বিল্লাল হোসেনের ভাই ইব্রাহিম খলিলের অভিযোগ, উট পাখি প্রতীকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় মহসিন নামে তাদের এক সমর্থককে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে মহসিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এই অভিযোগ প্রসঙ্গে জানতে কাউন্সিলর প্রার্থী নাজমুল হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

চান্দিনা থানার ওসি শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, ভোট কেন্দ্রে যাওয়াকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ঝামেলা হয়েছে বলে শুনেছি। তবে আহতের বিষয়টি জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা