সারাদেশ

মানসিক নির্যাতনের শিকার হয়ে গৃহবধূর আত্মহত্যা 

রেজাউল করিম, সিরাজগঞ্জ: জেলার বেলকুচি উপজেলার দ্বারিয়াপুর গ্রামে মানসিক নির্যাতনের শিকার এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূ উপজেলার দ্বারিয়াপুর গ্রামের আব্দুল হামিদুল মন্ডলের (৩২) স্ত্রী মীম খাতুন (২০)।

গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ১৬ মাস আগে দ্বারিয়াপুর গ্রামের মোতাহার মন্ডলের ছেলে মালোয়শিয়া প্রবাসী হামিদুল মন্ডলের সাথে মেঘুল্লা গ্রামের নুরুল ইসলামের মেয়ে মীম খাতুনের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পরে হামিদুল স্ত্রীকে রেখে মালয়েশিয়া চলে যায়। কিছু দিন যেতে না যেতেই হামিদুলের পরিবারের লোকজন মীম খাতুনের উপর মানসিক নির্যাতন করতে থাকে। মীম খাতুন প্রবাসী স্বামী হামিদুলকে জানালে সে বিষয়টা আমলে না নিয়ে উল্টো তার স্ত্রী মীম খাতুনকে গালিগালাজ করতো। পরে মীম খাতুন পাশের গ্রাম বয়ড়াবাড়ি নানার বাড়ি অবস্থান করে। সেখানে ৫ দিন অবস্থান করার পরে মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বৃহস্পতিবার রাতে নানার বাড়িতে ঘরের ভিতরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মীম খাতুন।

পরিবারের দাবি মানসিক নির্যাতনের কারণেই মীম খাতুন আত্মহত্যা করেছেন।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা প্রতিবেদক বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মীম খাতুনের লাশ উদ্ধার করি। এর পর লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা