সারাদেশ

সিরাজগঞ্জে শিশুর মৃত্যু হাসপাতালে আসবাবপত্র ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ শহরের আভিসিনা হাসপাতালে চিকিৎসার অবহেলার কারণে দিয়ামনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মৃত শিশুর স্বজনরা হাসপাতালটিতে ভাংচুর করে।

মৃত দিয়ামনি (৬) সিরাজগঞ্জ পৌরসভার ধানগড়া মহল্লার ছোটন আহমেদের মেয়ে। শনিবার (২৭ মার্চ ) রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

শিশুর চাচা রাসেল অভিযোগ করে বলেন, পিত্তথলিতে পাথর জনিত সমস্যার কারণে বিকেলে ডাঃ আশরাফুল ইসলামের তত্ত্বাবধানে ভর্তি করি। পরে রাতে চিকিৎসার অবহেলার কারণে আমার ভাতিজির মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/ আরকে/ এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা