সারাদেশ

খুলনায় ইয়াবাসহ আটক ৩ 

নিজস্ব প্রতিনিধি, খুলনাঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

কেএমপি সূত্র জানায়, মঙ্গলবার (২৭ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লবণচরা থানাধীন জিরোপয়েন্ট হতে রূপসা ব্রীজগামী টুঙ্গীপাড়া বাস কাউন্টারের সামনে থেকে ৩ জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার জেলার চকরিয়া থানার পূর্ব সুরাজপুর মগপাড়া বিল এলাকার বাদশা মিয়ার ছেলে মোঃ রাকিব (২০), একই জেলার ঈদগাঁও থানার নাপিতখালী এলাকার মোঃ রমজান আলীর ছেলে মোঃ মিজান (২৮) এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বারইখালী এলাকার মোঃ বারেক মোল্লার ছেলে মোঃ ইব্রাহীম মোল্লা (২৪)।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা