সারাদেশ

কোয়ারেন্টাইনে থাকা ৩ জনের করোনা পজিটিভ

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় কোয়ারেন্টাইনে থাকা আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তারা গত ১৩ মে আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে আসে। এরপর ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন হোটেলে তারা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন।

কোয়ারেন্টাইনে ব্যক্তিরা হলেন, ঢাকার মোহাম্মদপুরের এক তরুণী (২৭), গাজীপুরের একজন (৫৪) ও বগুড়ার এক নারী (৪৯)। তারা সবাই গত দুইমাস আগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসার জন্য যান।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তাদের নমুনা পরীক্ষা করতে দিলে বুধবার (১৯ মে) সকালে পজিটিভ রিপোর্ট আসে। এর আগে আক্রান্ত হওয়া দুজনের মধ্যে এক জনের রিপোর্ট নেগেটিভ এসেছে।

আখাউড়া ইমিগ্রেশন কর্মকর্তা আব্দুল হামিদ জানান, প্রতিদিনই ভারত থেকে মানুষ দেশে ফিরছেন। এ ক্ষেত্রে হাইকমিশনার অনুমোদন নিয়ে তাদের ফিরতে হচ্ছে। তা নাহলে ভারতের আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশনে আটকে দেয়া হচ্ছে।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা