সারাদেশ

দুই রোহিঙ্গা কিশোরী আটক

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে যাওয়া দুই রোহিঙ্গা কিশোরীকে সুবর্ণচর থেকে আটক করেছে স্থানীয়রা।

বুধবার রাত ৮টার দিকে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। তবে তাদের সঙ্গে থাকার দুই রোহিঙ্গা পুরুষ পালিয়ে যান।

আটকরা ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পের ২৪ নম্বর ক্লাস্টারের ৩ ও ৪ নম্বর রুমে বসবাস করত। তাদের বয়স ১৬ ও ১০ বছর।

চরজব্বার থানার ওসি জিয়াউল হক জানান, দুই রোহিঙ্গা কিশোরী বোন বর্তমানে পুলিশ হেফাজরে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কী কারণে তারা পালিয়েছে তা জিজ্ঞাসাবাদের পর জানা যাবে বলে জানিয়েছেন ওসি।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা