সারাদেশ

সন্ত্রাসী মুরগি সোহেল বিপুল অস্ত্রসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের নিকলীতে সন্ত্রাসের অভিযোগে নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহলকে গুলিভর্তি একটি পিস্তল, দুটি পাইপগান, পাঁচ রাউন্ড কার্তুজ ও দেশি অস্ত্রশস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার গভীর রাতে উপজেলার খালিশারহাটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিকলী খালিশারহাটি গ্রামের নূরুল ইসলামের ছেলে নাজিউর রহমান সোহেল ওরফে মুরগি সোহল।

র‌্যাব-১৪ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু নাঈম মোহাম্মদ তালাত জানান, গত ১১মে এই সোহেল জলমহালের বিরোধকে কেন্দ্র এলাকাবাসীর ওপর গুলি চালায়। এতে চার শিশুসহ মোট ১০জন গুলিবিদ্ধ হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে নিকলী থানায় মামলা হয়। এর পর থেকে তাকে ধরতে র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প তৎপরতা চালাতে থাকে।

সোমবার দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পে সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার সোহেলকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয়। তার বিরুদ্ধে মামলাসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা