সারাদেশ

ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন গোজা ব্রিজ এলাকায় ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দ্বীপ জেলার সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্টর ছেলে এবং সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, সকালের দিকে ওই এলাকায় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্র দ্বীপকে চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায় বলেও জানান তিনি।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা