আড়াই কেজির ইলিশ
সারাদেশ

আড়াই কেজির ইলিশ

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: বরগুনার তালতলীর পায়রা নদীতে আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছোটবগী গ্রামের জেলে আকব্বর মাঝির জালে মাছটি ধরা পড়ে।

জানা গেছে, শুক্রবার আকাব্বর মাঝি নদীতে জাল ফেলেন। রাতে তেমন একটা মাছ পাননি তিনি। এরপর শনিবার ভোরে পুনরায় নদীতে জাল ফেলেন। সকাল পৌনে ৯টার দিকে জাল তুলে দেখেন আড়াই কেজি ওজনের একটি ইলিশ ধরা পড়েছে।

পরে ইলিশটি বরগুনার তালতলীর একটি আড়তে নিয়ে যাওয়া হয়। ইলিশটি ৩ হাজার ২০০ টাকায় বিক্রি করা হয়। ইলিশটি ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী আনোয়ার হোসেন।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুল আলম বলেন, ‘পায়রা নদীতে বড় বড় ইলিশ পাওয়া আমাদের জন্য অনেক সুখবর বটে। ৬৫ দিনের নিষেধাজ্ঞার সুফল হলো এই বড় সাইজের ইলিশ।’

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ইনডোর প্লান্টঃ শখ থেকে উদ্যোক্তা, মাসে আয় ২ লাখ! 

করোনাকালে গাছের সাথে সখ্যতা। কোভিড আক্রান্ত হয়ে যখন সবাইকে ছাড়া একা থাকতে হয়ে...

মুন্সীগঞ্জে প্রয়াত উপমন্ত্রী আব্দুল হাই  স্মরণে দোয়া মাহফিল 

মুন্সীগঞ্জে সাবেক পাঁচবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সদ...

সংস্কারের অভাবে নষ্টের পথে ফুলবাড়ী মাইক্রোওয়েভ স্টেশন

দিনাজপুরের ফুলবাড়ীতে অবস্থিত গুরুত্বপূর্ণ যোগাযোগ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা