মরদেহ উদ্ধার
সারাদেশ

কুষ্টিয়ায় মা-ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার নিজ বাড়ি থেকে আকলিমা খাতুন (৩৫) ও তার ছেলে জিম (২) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আকলিমার স্বামীর দেয়া তথ্যমতে, আজ বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে। আকলিমা খাতুন কুষ্টিয়া শহরের থানাপাড়া পুরাতন বাঁধ এলাকার অটোরিকশা চালক রতনের স্ত্রী।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল ইসলাম জানান, স্বামী রতনের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে আকলিমা খাতুন ও দুই বছরের ছেলে জিমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পারিবারিক কলহের কারণে ছেলেকে হত্যার পর মা আকলিমা খাতুন আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা। আকলিমা খাতুন একজন মানসিক প্রতিবন্ধী ছিলেন বলেও পুলিশ জানিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা