ট্রাক
সারাদেশ

ময়মনসিংহে ট্রাক খাদে, আহত ৩

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহঃ ময়মনসিংহের ফুলপুরে আলুবোঝাই ট্রাক খাদে পড়ে ৩ জন আহত হয়েছেন। ফুলপুরস্থ ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে সোমবার (১১ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আলু সাপ্লাই দিতে আলুভর্তি ট্রাকটি বিক্রমপুর থেকে ছেড়ে আসে। ট্রাকের চালক ঘুমন্ত চোখে নিয়ন্ত্রণ হারিয়ে আলুভর্তি ট্রাকটি নিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ট্রাকের চালক ও হেলপারসহ তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটস্থ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ জানায়, ট্রাকটি খোলা জায়গায় খাদে পড়েছে। কোন খুঁটির সাথে আঘাতপ্রাপ্ত হয়নি। ফলে চালক, হেলপার ও কর্মচারীদের কেউই গুরুতর আহত হননি।

ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ পাঠিয়েছি। এখন খাদ থেকে ট্রাকটি উঠানোর চেষ্টা চলছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা